শাহ্জালাল ইসলামী ব্যাংকের নিরীক্ষা কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অডিট বা নিরীক্ষা কমিটির ১১৭তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মোহাম্মদ সোলায়মান ও আবদুল হালিম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান সরকার, অতিরিক্ত এমডি মুখতার হোসেন ও ডিএমডি আবদুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।