শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৬৮৪তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে অন্যান্যের মধ্যে পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. হারুন মিয়া, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন খান, মোহাম্মদ ইউনুছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, আবদুল আজিজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।