শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৪৩১তম সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফিন, পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা, মো. তৌহিদুর রহমান ও মোহাম্মদ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন খাতে ব্যাংকের অর্থায়ন ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।