শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৪৬৪তম সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাসান সভায় সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পরিচালক সাজ্জাতুয্ জুম্মা, আক্কাস উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ সোলায়মান, মহিউদ্দিন আহমেদ ও তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।