শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ২৪৯তম সভা ৩ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা পর্যালোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মো. হারুন মিয়া, পরিচালক এ কে আজাদ, আনোয়ার হোসেন খান, আক্কাচ উদ্দিন মোল্লা, সানাউল্লাহ সাহিদ, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল বারেক, আব্দুল হালিম, গোলাম কুদ্দুছ প্রমুখ। বিজ্ঞপ্তি