শাহ্জালাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১১ দিনব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স গতকাল রোববার শুরু হয়েছে। ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তার জন্য নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে কোর্সটির আয়োজন করা হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ইসলামী ব্যাংকিং-বিষয়ক পরামর্শক এম আযীযুল হক। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নাজিমুদ্দৌলা। বিজ্ঞপ্তি।