শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের দুই দিনব্যাপী বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১১ ঢাকার একটি হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়।ব্যাংকের এমডি আবদুর রহমান সরকারের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয্ জুম্মা, সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা ও তৌহিদুর রহমান, পরিচালক মোহাম্মদ হাসান, সৈয়দ নুরুল আরেফিন, মহিউদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন, সানাউল্লাহ সাহিদ, আবদুল হালিম, অতিরিক্ত এমডি মুক্তার হোসেন, ডিএমডি আবদুল জব্বার চৌধুরী এবং সাবেক এমডি ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও এম কামালউদ্দিন চৌধুরী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।