প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের মহাখালী শাখাটি গত শনিবার বীর উত্তম এ কে খন্দকার রোডের ভেঞ্চার টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান স্থানান্তরিত শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক খন্দকার সাকিব আহমেদ ও আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।