শাহ্জালাল ইসলামী ব্যাংকের মিটফোর্ড শাখা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নততর সেবা প্রদানের প্রত্যয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের মিটফোর্ড শাখা সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজার টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক আবদুল হালিম, ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ইউসুফ আবদুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবুল হাশেম ও আবু মোতালেব, ফাইজা ট্রেডিং কোম্পানির সিইও আরিফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি