প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গত ১৮ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ ২৬ জন গ্রাহককে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ব্যাংকের বিশেষ সিএসআর কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলের ২১টি স্কুলে স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠায় ইন্টারনেট-সুবিধাসহ প্রতি স্কুলকে দুই সেট করে কম্পিউটার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ।