শাহ্জালাল ব্যাংকের অর্ধবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন-২০১০ অনুষ্ঠিত হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান। এতে অন্যদের মধ্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয জুম্মা, সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা ও মো. তৌহিদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পরিচালক মোহাম্মদ হাসান ও খন্দকার সাকিব আহমেদ, বিকল্প পরিচালক মো. মাসুদ এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন ও মো. আবদুল জব্বার চৌধুরী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।