শাহ্জালাল ব্যাংকের এক কোটি টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চেকটি হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।