প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমান আর চৌধুরী শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন। তাঁর এই নিয়োগ গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এই ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ওয়ান ব্যাংকের এমডি ছিলেন। ফরমান চৌধুরী ১৯৮৬ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালের জুলাইয়ে ওয়ান ব্যাংকে যোগ দেন এবং পরে এমডি হন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। ফরমান আর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিধারী। বিজ্ঞপ্তি