শাহ্জালাল ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে  আজাদ
এ কে আজাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে আজাদ। ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ ইউনুছ ও মো. আব্দুল বারেক। ব্যাংকের পরিচালক পর্ষদের এক সভায় গত বুধবার তাঁদের পুনর্নির্বাচিত করা হয়। এ কে আজাদ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) বর্তমান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তিনি দেশের অন্যতম শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তাঁর শিল্প-ব্যবসায়ের মধ্যে রয়েছে পাট, বস্ত্র, চা ও তৈরি পোশাক। তিনি চ্যানেল ২৪ এর এমডি ও সমকাল পত্রিকার প্রকাশক। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের কাগজ, বস্ত্র, প্লাস্টিকশিল্প ও হিমাগার রয়েছে। তিনি এনটিভির একজন পরিচালক। অপর ভাইস চেয়ারম্যান আব্দুল বারেক শাহ্জালাল ইসলামী ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের উদ্যোক্তা পরিচালক।
বিজ্ঞপ্তি