শাহ্জালাল ব্যাংকের নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. তৌহিদুর রহমান শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ ও মো. হারুন মিয়া। নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদুর রহমান ফ্রেশ ফুডস এবং সি ফ্রেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি লিবাস টেক্সটাইল ও ফ্রেশ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের এমডি, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স কোম্পানি ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের পরিচালক এবং প্রাইম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
বিজ্ঞপ্তি