শাহ্জালাল ব্যাংকের নতুন চেয়ারম্যান এ কে আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়ে-ছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত মঙ্গলবার তাঁকে নির্বাচিত করা হয়।একই সভায় সৈয়দ নূরুল আরেফীন ও মোহাম্মদ ফারুক ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এ কে আজাদ শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞানে সম্মান ডিগ্রি অর্জনের পর থেকেই ব্যবসা-বাণিজ্য শুরু করেন। তিনি পাট, বস্ত্র, তৈরি পোশাকশিল্প ও চায়ের ব্যবসায়ে জড়িত।সৈয়দ নুরুল আরেফিন ভারতের বিড়লা টায়ারের এ দেশীয় পরিবেশক এবং আরও কয়েকটি কোম্পানির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা অংশীদার, এমডি ও পরিচালক। মোহাম্মদ ফারুক যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে সেখানে ব্যবসা শুরু করেন। সেই দেশে তিনি চার দশক ধরে রেস্তোরাঁ ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তি।