শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটির ৬৫৯তম সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৬৫৯তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং-সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। অন্যান্যের মধ্যে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক মো. তৌহিদুর রহমান, আনোয়ার হোসেন খান, মোহাম্মদ ইউনুছ, মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. মনজেরুল ইসলাম, মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আবদুল আজিজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।