শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০১০ অনুষ্ঠিত হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয্ জুম্মা, সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. সানাউল্লাহ সাহিদ এবং পরিচালক মোহাম্মদ হাসান, মো. ইউনুস, সৈয়দ নুরুল আরেফীন, আনোয়ার হোসেন খান, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ সোলায়মান, আবদুল বারেক, মো. ফারুক ও আবদুল হালিম; বিকল্প পরিচালক রুকনউদ্দিন খান ও মো. মাসুদ; উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন ও মো. আবদুল জব্বার চৌধুরী সম্মেলনে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।