শাহ্জালাল ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারের ফেইস ভ্যালু বা অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হয়েছে।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার অনুষ্ঠিত ব্যাংকের ১০ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা, মো. তৌহিদুর রহমান, আবদুল হালিম ও খন্দকার সাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় যথাক্রমে মো. মুখতার হোসেন ও মো. আবদুল জব্বার চৌধুরী এবং কোম্পানি সচিব এমরান হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।