শাহ্জালাল ব্যাংকের ১০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি হোটেলে গত শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয জুম্মা, সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা, তৌহিদুর রহমান ও মোহাম্মদ সোলায়মান; বর্তমান ভাইস চেয়ারম্যান হারুন মিয়া ও খন্দকার সাকিব আহমেদ, পরিচালক মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ হাসান, সৈয়দ নুরুল আরেফিন, মোহাম্মদ ফারুক, আবদুল হালিম, সানাউল্লাহ সাহিদ, মোহাম্মদ ফারুক, তোফাজ্জল হোসেন ও মোহাম্মদ ইউনুস, বিকল্প পরিচালক রুকুনউদ্দিন খান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।