শাহ্জালাল ব্যাংকের ১৫তম বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গত সোমবার ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়সহ সারা দেশের ৯৩টি শাখায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. তৌহিদুর রহমান, মো. সানাউল্লাহ সাহিদ ও নাজমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন এবং মুরাক্বিব মাওলানা মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ৩০ এপ্রিল পর্যন্ত শাহ্জালাল ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১১ হাজার ২২৯ কোটি টাকা এবং বিনিয়োগ ১০ হাজার ৪২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই ব্যাংক ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
বিজ্ঞপ্তি