শাহ্জালাল ব্যাংকের ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ্্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে।গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক-সিডিএমে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়। একই স্থানে অনুষ্ঠিত হয় ব্যাংকের ১১তম বিশেষ সাধারণ সভা (ইজিএম)। এতে ব্যাংকের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় সভায় ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান খন্দকার সাকিব আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয্ জুম্মা, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মো. তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ সোলায়মান, মো. হাসান, মোহাম্মদ ফারুক, মহিউদ্দিন আহম্মেদ, সৈয়দ নুরুল আরেফিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।