প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিওরক্যাশের মোবাইল ফোনভিত্তিক স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থায় গ্রামীণ শক্তির প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা তাঁদের সোলার হোম সিস্টেমের কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি গ্রামীণ শক্তি ও শিওরক্যাশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, প্রধান পরিচালন কর্মকর্তা সোহেল আহমেদ ও প্রধান অর্থ কর্মকর্তা আবদুছ সাত্তার এবং শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান, প্রধান ব্যবসা কর্মকর্তা মো. আবু তালেব ও ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি