শিক্ষা উপকরণ বিতরণে এইচআরএইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডার অর্থায়নে হিউম্যান রিসোর্স ফর হেলথ প্রজেক্ট ইন বাংলাদেশ (এইচআরএইচ) গত সোমবার শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। নার্সিং ও প্রসূতিবিদ্যা মহাপরিদপ্তরের নার্সিং ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন মহাপরিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারওয়ার। অনুষ্ঠানে কানাডিয়ান ফিল্ড ম্যানেজার মনিরা পারভিন ৪৩টি পাবলিক সেক্টরের নার্সিং ইনস্টিটিউটে ১৩০০ বই ও অন্যান্য শিক্ষা উপকরণ এবং নার্সিং ইনস্টিটিউটের প্রতিটি সেক্টরের শ্রেণিকক্ষ, ল্যাব ও লাইব্রেরির আসবাবপত্র দেওয়ার জন্য এইচআরএইচ প্রকল্পকে ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা উপকরণ গ্রহণকারী, উন্নয়ন সহযোগী, কানাডা হাইকমিশন এবং এইচআরএইচ প্রকল্পের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি