শিক্ষা খাতে ৩৯ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের উন্নয়নে ৩৯ কোটি ডলারের ঋণ-সহায়তা দেবে বিশ্বব্যাংক। গত বুধবার (ওয়াশিংটন সময়) বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এ কথা জানায়।
চলমান দুটি প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন হিসেবে এ অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পে সাড়ে ২৬ কোটি ডলার এবং উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পে সাড়ে ১২ কোটি ডলার দেওয়া হচ্ছে।