প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের জন্য ৬৪০টি মোটরসাইকেল দিয়েছে নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আফতাব অটোমোবাইল লিমিটেড। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে মোটরসাইকেলগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আফতাব অটোমোবাইলসের অপারেটিভ ডিরেক্টর অমিত ভট্টাচার্য, হেড অব করপোরেট সেলস সৈয়দ মামুর আহাম্মেদ, হেড অব মার্কেটিং জাকারিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।