শিক্ষার্থীদের জন্য বাংলালিংকের প্রতিযোগিতা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইডিয়া জেনারেশন বা সৃজনশীল ধারণার প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘বাংলালিংক গ্র্যান্ড মাস্টার আইডিয়া প্রতিযোগিতা’ নামের এ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা মো. ওসমান বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে তাঁরা নিজেদের সৃজনশীল ধারণা উপস্থাপন করতে পারবেন।’ প্রতিযোগিতার বিচারক প্যানেলে রয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, অধ্যাপক এম কায়কোবাদ ও বাংলালিংকের ভ্যাস অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার কাউসার জামান।সংবাদ সম্মেলনে বিচারক প্যানেলের সদস্যরা এবং বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ উপস্থিত ছিলেন।