শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবা আনল ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষার্থীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করতে ও তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে স্টুডেন্ট ব্যাংকিং সেবা নিয়ে এল ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।নতুন এই ব্যাংকিং সেবার আওতায় শিক্ষার্থীরা সঞ্চয়ের ক্ষেত্রে উচ্চ সুদ, প্রিমিয়াম ছাড়াই অভিভাবকদের জন্য জীবন বিমা, দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা-ব্যয়, চাইল্ড ডিপোজিট প্রটেকশন স্কিম (ডিপিএস), শিক্ষাঋণ, প্রিভিলেজ কার্ডসহ বিভিন্ন সুবিধা পাবে।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার স্টুডেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান, স্টুডেন্ট ব্যাংকিংয়ের প্রধান তৌফিকুল আলম চৌধুরী এবং ব্র্যান্ড ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ইবিএল জুনিয়র সঞ্চয়ী হিসাব, চাইল্ড ফিউচার প্ল্যান, ক্যাম্পাস, এডুকেশন ফাইন্যান্স প্যাক ও স্টুডেন্ট ফাইল সার্ভিস—এই পাঁচটি সেবা এই ব্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। জুনিয়র সঞ্চয়ী ও ক্যাম্পাস হিসাবের ক্ষেত্রে শিক্ষার্থীরা বিমা সুবিধা পাবে। এ ছাড়া চাইল্ড ফিউচার প্ল্যানের ডিপিএসের ক্ষেত্রে সাড়ে ১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।স্টুডেন্ট ব্যাংকিং পরিচালনার জন্য ব্যাংকের একটি স্বতন্ত্র দল কাজ করবে এবং শিক্ষার্থীদের ওয়ান স্টপ সেবা দেবে।