শিক্ষাসূচিতে সাইবার নিরাপত্তার বিষয় রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাববিদ ও নিরীক্ষকদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) শিক্ষাসূচিতে (স্টাডি ম্যানুয়াল) সাইবার নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ হুেমায়ূন কবির। তিনি বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও সাইবার অপরাধ বাড়ছে। নিরীক্ষার জন্য এ বিষয়টি চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের জানা দরকার।
আইসিএবির সদস্য সম্মেলনে মূল প্রবন্ধে হুষমায়ূন কবির এ সুপারিশ করেন। গতকাল রোববার ঢাকার কারওয়ান বাজারে আইসিএবি ভবনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
অনুষ্ঠানের অধিবেশন সভাপতি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সাবেক সভাপতি আফতাব–উল ইসলাম ও আইসিএবির সভাপতি কামরুল আবেদীনও হিসাববিদ ও নিরীক্ষকদের শিক্ষাসূচিতে সাইবার অপরাধ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন।
কামরুল আবেদীন বলেন, সাইবার নিরাপত্তা শুধু তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের ভেবে এড়িয়ে যাওয়া ভুল হবে।
অনুষ্ঠানে আইসিএবির সহসভাপতি আদীব হোসেইন খান উপস্থিত ছিলেন।