শিক্ষিত নারীদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত নারীদের জন্য পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। স্কিটি হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার আওতায় পরিচালিত একটি প্রতিষ্ঠান।  দেশের যেসব যুব মহিলা নিজস্ব উদ্যোগে কোনো শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায় গড়ে তুলতে চান, তাঁদের জন্যই ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। কোর্সটির ফি ৭৫০ টাকা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি। আগ্রহীদের ২২ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগের ঠিকানা: স্কিটি, বিসিক, প্লট-২৪ /এ, রোড-১৩ /এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি