শিক্ষিত বেকারদের জন্য প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) বাস্তবায়নাধীন প্রকল্প স্কিটি শিক্ষিত বেকারদের জন্য ঢাকায় পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
৩১ জানুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘লাভজনকভাবে ক্ষুদ্র শিল্প স্থাপন বা ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক এই প্রশিক্ষণ।
প্রশিক্ষণের কোর্স ফি দেড় হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তবে কারিগরি জ্ঞানসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। যোগাযোগ: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।