শিক্ষিত বেকারদের জন্য বিসিকের পাঁচ দিনের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষিত বেকারদের জন্য পাঁচ দিনের একটি প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি।‘বিপণন ব্যবস্থাপনা ও বিক্রয় প্রসার’ শীর্ষক এই কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) অঙ্গপ্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।যেসব শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলা নিজস্ব প্রতিষ্ঠানের পণ্য বা সেবার বিক্রি বাড়াতে বা বাজার সম্প্রসারণ করতে চান, তাঁদের জন্য এই কোর্স আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কিটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, প্রশিক্ষণ কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আগ্রহীদের ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ করতে হবে। ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকার নিয়ে প্রশিক্ষণ শুরু করা হবে।যোগাযোগের ঠিকানা: বিপণন ব্যবস্থাপনা অনুষদ, স্কিটি, প্লট ২৪/এ, সড়ক-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৬২৭২৮, ০১৯১৮৯৫৬৯৮৫।স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত মোট ৩৩ হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।