শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কিটি দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৬ মে শুরু হবে, যা ৬ জুন পর্যন্ত চলবে।

প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চমাধ্যমিক পাস। ২৬ মের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু।

যোগাযোগ: স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৯১৫১৬৭০২৪ ও  ০১৬৮৫২৬২৯৭৯। বিজ্ঞপ্তি।