শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নযন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৩০ হাজারের অধিক উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।দেশের যুবক ও যুব মহিলাদের যাঁরা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।এ প্রশিক্ষণের কোর্স-ফি এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আগ্রহী ব্যক্তিদের ৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে- নাজমা সুলতানা, ঊর্ধ্বতন অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯১৩৬৮৪ (অধ্যক্ষ), ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৭২১৪৮৬৪১১, ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।