শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ২৯ মে থেকে ৯ জুন পর্যন্ত ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।দেশের যেসব যুবক ও যুব মহিলা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।প্রশিক্ষণের কোর্স ফি এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। বিস্তারিত জানতে এই নম্বরগুলোয় ফোন করা যাবে: ৮৯১৩৬৮৪ (অধ্যক্ষ), ৮৯৩৩৬৬১, মুঠোফোন: ০১৭২১৪৮৬৪১১, ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।