শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ নিয়েছে, যা ১৮ সেপ্টেম্বর শুরু হবে। আর শেষ হবে ২৯ সেপ্টেম্বর।দেশের শিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্যে যাঁরা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্যই এই কোর্স প্রণয়ন করা হয়েছে।প্রশিক্ষণ কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৫০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চমাধ্যমিক। আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।এ ব্যাপারে যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯১৩৬৮৪, ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৭২১৪৮৬৪১১, ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।