শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ নিয়েছে—যা ২২ এপ্রিল শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে।দেশের যেসব বেকার যুবক ও যুব মহিলা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে—তাঁদের জন্য এই কোর্স আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী কোর্সটি প্রণয়ন করা হয়েছে।প্রশিক্ষণটির কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৫০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আগ্রহী ব্যক্তিদের ২২ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৭২১৪৮৬৪১১। বিজ্ঞপ্তি।