শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য আগামী ৩ থেকে ১৪ জনু পর্যন্ত ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।দেশের যুবক ও যুব মহিলাদের মধ্যে যাঁরা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো ব্যবসা গড়ে তুলতে চান তাঁদের জন্য এ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।এ প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৫০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আসন সংখ্যা সীমিত। আগ্রহী ব্যক্তিদের আগামী ৩ জুনের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগের ঠিকানা: মো. মনজুরুল হক, সহযোগী অনুষদ সদস্য, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯১৩৬৮৪ (অধ্যক্ষ), ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৭২১৪৮৬৪১১, ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।