শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের জন্য আগামী ১০ থেকে ২১ মার্চ পর্যন্ত ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।দেশের যুবক ও যুব নারীদের যাঁরা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্য এ কোর্সটি প্রণীত। কোর্স ফি এক হাজার ৫০০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আগ্রহীদের ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগের ঠিকানা: মো. মনজুরুল হক, সহযোগী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯১৩৬৮৪ (অধ্যক্ষ), ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৯১৫১৬৭০২৪, ০১৬৮৫২৬২৯৭৯। বিজ্ঞপ্তি।