শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইউনিট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ১১ দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করেছে।যেসব শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে সেটি করতে হবে, তাঁদের জন্য এই কোর্সটি প্রণয়ন করা হয়েছে।এই প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে দেড় হাজার টাকা। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। আসনসংখ্যা সীমিত। আগ্রহী ব্যক্তিদের আগামী ২ সেপ্টেম্বর রোববারের মধ্যে আবেদন করতে হবে। ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৬৮৫২৬২৯৭৯, ০১৯১৫১৬৭০২৪।স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। বিজ্ঞপ্তি।