শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কিটি দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
এই প্রশিক্ষণ কোর্স ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে। স্কিটির (ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট) এ কোর্সের ফি এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। ১৪ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৯১৫-১৬৭০২৪, ০১৬৮৫২৬২৯৭৯। বিজ্ঞপ্তি।