শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ
দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) ১২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করবে। ১৬ ফেব্রুয়ারি শুরু হবে ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ কোর্স।
যেসব যুবক ও যুব মহিলা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্য এ কোর্স আয়োজন করা হয়েছে। কোর্স শেষে ঋণ পাওয়ার উপযুক্ত উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের সঙ্গে যোগসূত্র স্থাপন করে দেওয়া হবে।
কোর্স ফি নির্ধারণ করা হয়েছে দেড় হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ১৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।
যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১ ও ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।