শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ১২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে৷ ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ কোর্স শুরু হবে ২৫ মে৷
স্কিিট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে৷ এতে বলা হয়, যেসব যুবক ও যুব মহিলা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্য কোর্সটি প্রণয়ন করা হয়েছে। কোর্স শেষে ঋণ পাওয়ার উপযুক্ত উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে ।
কোর্সটির ফি দেড় হাজার টাকা৷ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক৷ আগ্রহী ব্যক্তিদের ২৫ মের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।
যোগাযোগের ঠিকানা: স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা৷ মুঠোফোন: ০১৯১৫১৬৭০২৪ ও ০১৭২১৪৮৬৪১১।
স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে বলে জানিয়েছে।