শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আগামী ৬ জুলাই শুরু হবে ‘লাভজনকভাবে ক্ষুদ্র শিল্প স্থাপন: ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক এই কোর্স, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের যুবক ও যুব মহিলাদের যাঁরা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্য কোর্সটি প্রণয়ন করা হয়েছে। এ প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। আগ্রহীদের ৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
যোগাযোগ: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১ ও ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।
স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।।