শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) অধীন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত যুবক ও যুবতীদের জন্য পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নিয়েছে।
‘লাভজনকভাবে ক্ষুদ্র শিল্প স্থাপন/ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক এ প্রশিক্ষণ কোর্স শুরু হবে ৬ মার্চ, চলবে ১০ মার্চ পর্যন্ত। দেশের শিক্ষিত যুবক ও যুবতীদের মধ্যে যাঁরা নিজস্ব কোনো শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্যই এ কোর্সটির আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের কোর্স ফি দেড় হাজার টাকা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, আসনসংখ্যা সীমিত। আগ্রহী ব্যক্তিদের ৬ মার্চের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা, ফোন: ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।