শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ ১৯ সেপ্টেম্বর শুরু
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদের জন্য ‘নতুন ব্যবসায় সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই কোর্স।দেশের যেসব যুবক ও যুব-মহিলা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান, কিন্তু কীভাবে করতে হবে, তা বুঝে উঠতে পারছেন না, তাঁদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এই কোর্সটি প্রণয়ন করা হয়েছে।এই প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আসনসংখ্যা সীমিত। আগ্রহী ব্যক্তিদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৭২১৪৮৬৪১১, ০১৯১৫১৬৭০২৪।উল্লেখ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। বিজ্ঞপ্তি।