শিক্ষিত বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ ৬ ফেব্রুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) একটি প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ নিয়েছে। ‘নতুন ব্যবসায় সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এই প্রশিক্ষণ কোর্সটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি। চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।দেশের যুবক ও যুব মহিলাদের যাঁরা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্যই এই কোর্সটি প্রণয়ন করা হয়েছে।এই প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।এ ব্যাপারে যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা। ফোন: ৮৯১৩৬৮৪, ৮৯৩৩৬৬১, ০১৭২১৪৮৬৪১১ এবং ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।