শিক্ষিত বেকারদের জন্য স্কিটির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ‘লাভজনকভাবে ক্ষুদ্রশিল্প স্থাপন/ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে।স্কিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রশিক্ষণ কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আগ্রহীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগের ঠিকানা: স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৯১৫১৬৭০২৪।