শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দেবে বিসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত মহিলাদের জন্য এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ২৫ জানুয়ারি শুরু হবে ‘মহিলা উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এই প্রশিক্ষণ কোর্স, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। দেশের যেসব শিক্ষিত যুব মহিলা নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান বা কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্য এই কোর্সটির আয়োজন করা হয়েছে। কোর্স শেষে ঋণ পাওয়ার উপযুক্ত উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের সঙ্গে যোগসূত্র স্থাপন করে দেওয়া হবে। এ প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এ জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগের ঠিকানা: স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৯১৫১৬৭০২৪।
বিজ্ঞপ্তি