শিক্ষিত বেকারদের স্কিটিতে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ৯ থেকে ২০ মার্চ পর্যন্ত ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। প্রশিক্ষণের কোর্স ফি এক হাজার ৫০০ টাকা এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আগ্রহীদের ৯ মার্চের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।
যোগাযোগ: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৯১৫১৬৭০২৪ বিজ্ঞপ্তি।